1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত হিন্দু ও মুসলিমরা এক থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন : স্থায়ী রাষ্ট্রপতি তাহলে কি আইরিন খান? স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা Wyns Casino Anmeldung: Anleitung für schnellen und sicheren Eintritt ins Spielerkonto Casino Kingdom Angebot: Informationen zu den Voraussetzungen für Anfänger Realz Casino – Innovative Spielautomaten und verlockende Bonus-Promotionen für Spieler aus Deutschland প্রভাব, নাকি প্রমাণের অভাব?

সিলেট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশের মৎস্য খাতের উন্নতি সাধন ও পরিত্যক্ত পুকুর মাষ চাষের আওতায় যুক্ত করার প্রয়াসে ব্র্যাক কর্তৃক দেশের অন্যান্য এলাকার ন্যায় সিলেট সদরে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়।

বুধবার (১০ জুন) মাইক্রোফাইনান্স (দাবি) এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের নিয়ে মৎস্য চাষ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাষ চাষের জন্য পুকুর প্রস্তুত, মাছের খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ বালাই, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য এবং সঠিকভাবে মাছ আহরণ পদ্ধতি বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত মৎস্য চাষীদের মধ্যে বিনামূল্যে ১০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়।

মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা তুলে দেন সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ছমির উদ্দীন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। ব্র্যাক সিলেটের মাইক্রো ফাইনান্স আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সুমন সরোয়ার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ব্রাকের এই উদ্যোগ নিঃসন্দেহে সহায়ক হবে।

বিতরণকালে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দীন, এলাকা ব্যবস্থাপক (দাবি) সম্প্রসারণ কর্মকর্তা ইমরান মিয়া শাখা ব্যবস্থাপক আরমান মিয়া প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট