1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জ ব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জ ব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (১৬ মে) বার্ডাগার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই বিওপি চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতার চালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য- ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শ’ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট