
জনি শর্মা :: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির আহ্বায়ক খোকন রঞ্জন দে, সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মহানগর কমিটির আহ্বায়ক অর্জুন ঘোষ ও সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অর্পনা রায় দাস এবং সাধারণ সম্পাদক সমির কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে খোকন রঞ্জন দে-কে আহ্বায়ক এবং অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিলেট মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে অর্জুন ঘোষকে আহ্বায়ক এবং উজ্জ্বল রঞ্জন চন্দকে সদস্য সচিব করা হয়েছে।