1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি সহ বিভিন্ন দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন আজ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রীতম চক্রবর্তী :: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদের মার্কেটের তয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৯ মে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ, প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধির সংবাদের দেশের সাধারণ মানুষ একদিকে উদ্বিগ্ন অন্যদিকে নাভিশ্বাস। দুর্নীতির মাধ্যমে গ্যাস-বিদ্যুৎ খাতে লুট হওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধারে ও লুণ্ঠিতদের ব্যাপারে বর্তমান সরকারের নমনিয়তা কোন ভাবেই কাম্য নয়।

সভায় সভাপতির বক্তব্যে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল আজ ১১ মে সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাকি কোর্ট পয়েন্টে প্রস্তাবিত বিদ্যুতের দাম রহিত, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো, গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন, জ্বালানি বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের নিকট দাখিল ও দু’র্নী’তি’র মাধ্যমে জা’লা’নি বিভাগে লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধারের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানান।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সদস্য বীর মু’ক্তি’যো’দ্ধা মহিউদ্দিন, ডাঃ অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ. এম. কিউ মইনুল ইসলাম আশরাফী, শাহিদুর রহমান জুনু, আব্দুল মতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, দুর্নী’তি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা জুয়েল আহমদ নিপু প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট