1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

হামের টিকা প্রদানে সরকারি গাফিলতির বিচার এবং সারাদেশে পর্যাপ্ত টিকা নিশ্চিত করার দাবি, কৃষকদের জন্য সেচ পাম্পে ডিজেল সরবরাহ নিশ্চিত করা ও কম্বাইন্ড হার্ভেস্টার সহজলভ্য করা, অগ্রাধিকারভিত্তিক এবং সিন্ডিকেটমুক্ত কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কৃষি পণ্য বিতরণ ও বিপণন ব্যবস্থায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও সমাবেশ তুলে ধরা হয়।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্ব এবং নগর সাধারণ সম্পাদক আয়শা আক্তার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নগর সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবির খান, সংগঠক ফারজানা আহমেদ জান্নাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও কৃষি খাতে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও চরম অব্যবস্থাপনা দেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে৷

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট