1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ঈদুল আজহা উপলক্ষে মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা

কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে ‘কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার টুকেরবাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবির মাহমুদ।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক সোহেল আশরাফী, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাওলানা এমদাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রুহুল আমিন এবং সদস্য হিসেবে শাহজাহান মিয়া ও আলাউদ্দিন সরোয়ার।

সংগঠনের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পিএইচডি সাহিত্য গবেষক আজির হাসিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা), মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উপদেষ্টা হাজী এস এম ছগির, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ক্রীড়া সংগঠক মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল আহমদ নোমানসহ স্থানীয় সাহিত্যপ্রেমীরা।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বিভিন্ন সৃজনশীল ও সাহিত্যভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে সাহিত্যভিত্তিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট