1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন

বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অসাধু রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন লাইসেন্স প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার সরবি খাল থেকে কাটাগাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় কর্মীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদে গন্তব্য দেশে পৌঁছাতে পারেন এবং প্রতারণার শিকার না হন।

হাইটেক পার্ক বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অব্যবহৃত হাইটেক পার্কগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব কেন্দ্রকে ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যা দেশি-বিদেশি কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, অতীতে এ কর্মসূচির মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং চাল রপ্তানিও সম্ভব হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায় কৃষি ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। খাল পুনঃখননের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করা গেলে সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

পরে মন্ত্রী তেলিখাল ইউনিয়নে প্রস্তাবিত স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের স্থান, পশ্চিম ইসলামপুর ইউনিয়নে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং পূর্ব ইসলামপুরে ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট