1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের স্মরণে শাহজালাল (রহ.) মাজারে দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সিলেট: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলীর গুমের ১৪ বছর উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বাদ এশা সিলেটের হযরত শাহজালাল (রা:) দরগাহ মাজার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে গুমের শিকার জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ গুম হওয়া অন্যান্য নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মোঃ ফখর উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা অধ্যাপক মনিরুল ইসলাম, জাকির হোসেন, ডা. মাহবুব আলী জহির, সিরাজুল ইসলাম সিরাজ, টুটুল আহমদ, আব্দুর রকিব, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, কায়সান মাহমুদ সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী।

মাহফিলে বক্তারা গুম হওয়া নেতাদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট