1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা সিলেটসহ দেশবাসীকে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপনের ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পর্তুগাল প্রবাসী লিপন আহমদ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন

সিলেটে পাহাড় কাটায় বাধা দেয়ায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় এক সাংবাদিককে সপরিবারে প্রাণে মারার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান (বাবর) এ বিষয়ে রবিবার (১২ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বালুচর ও জোনাকী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে টিলার মাটি কেটে আসছে। সাংবাদিক বদরুর রহমান এ বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এর জের ধরে গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বাসায় চড়াও হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জালাল উদ্দিন, মোশারফ আলী, জাহাঙ্গীর মিয়া, শাকির আহমদ ও ইউসুফ আলীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় অস্ত্র (দা, রামদা, লোহার রড) নিয়ে সাংবাদিকের বাসায় হামলা চালায়। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফেসবুক থেকে টিলা কাটার ভিডিও ও পোস্ট ডিলিট না করলে তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

সাংবাদিক বদরুর রহমান জানান, টিলা কাটার ভিডিও তার কাছে সংরক্ষিত আছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং অবৈধ পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের দ্বারস্থ হয়েছেন।

পরিবেশ অধিদপ্তর কার্যালয় অভিযোগটি গ্রহণ করেছে। এখন বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট