1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষার দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, কোম্পানীগঞ্জ থেকে ফিরে :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লামা ডিস্কিবাড়ি ও নোয়াগাঁও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট নদী থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে।

স্থানীয়রা জানান, প্রশাসন বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর দুই কূল ধসে পড়ছে, ঝুঁকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসীর অভিযোগ, তারা বালু উত্তোলনে বাধা দিতে গেলে সংশ্লিষ্ট সিন্ডিকেটের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ফলে ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এলাকাবাসী আরও জানান, নদীর দুই ধারে প্রায় ২৬টি স্থানে বালুর বিশাল স্টক গড়ে তোলা হয়েছে। প্রতিটি স্টকে লক্ষ লক্ষ টাকার অবৈধ বালু মজুত রয়েছে বলে দাবি তাদের।

তাদের অভিযোগ, প্রশাসন সবকিছু দেখেও যেন না দেখার ভান করছে। এমনকি প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ বালু উত্তোলন চলছে বলে ধারণা স্থানীয়দের।

তবে এ বালু উত্তোলনের নেপথ্যে কারা রয়েছে, নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি এলাকাবাসী। তাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে বেরিয়ে আসবে অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের আসল চিত্র।

স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী রক্ষা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট