1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পবিত্র ঈদ-উল-ফিতর কে ঘিরে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের ১৫ দফা নির্দেশনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ থেকে :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর (২০২৬) যথাযোগ্য মর্যাদায়, নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যানজট নিরসন, পর্যটকদের নিরাপত্তা, শ্রমিকদের বেতন পরিশোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ দফা বিশেষ নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। গত ১৫ মার্চ (২০২৬) স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আগামী ১৭ থেকে ২০ মার্চ এবং ঈদের পর ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতা,মুক্ত থাকবে। মহাসড়ক ও জনবহুল স্থানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার কথা বলা হয়েছে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, ঈদের পূর্বেই বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যেকোনো সড়ক দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণে ৯৯৯-এর সহায়তায় মহাসড়ক সংলগ্ন সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলা হয়েছে। পর্যটন এলাকা হিসেবে কোম্পানীগঞ্জের বিশেষ গুরুত্ব থাকায় \’সাদা পাথর\’ পর্যটন স্পটসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পর্যটকদের নিরাপত্তায় স্কাউট ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। পর্যটকদের সুবিধার্থে সাদা পাথর এলাকায় ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। ঈদের সময় শপিংমল ও মার্কেটগুলোতে আগত ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে চেকপোস্টগুলোতে তল্লাশি জোরদার এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশেষ তৎপরতার সাথে ডুবুরি দলসহ সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ইউএনও মোহাম্মদ রবিন মিয়া সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তর ও কর্তৃপক্ষকে এই ১৫ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট