1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন

সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: এনসিপি’ র সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি কেবল একটি রাজনৈতিক যুব সংগঠন নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পাহারাদার। সিলেটে এই সংগঠনের প্রতিটি কর্মী বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবশক্তি মাঠে থাকবে।
সিলেট জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন সানি।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ ছাদিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত এবং যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাদিকুর রহমান ও  শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য ও জেলা এনসিপির সদস্য রাশেল উল আলম, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিয়া লুবনা ও রবিউল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা ছালিম আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব জামিল আহমদ, উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ, মহানগর এনসিপির সিনিয়র আহ্বায়ক বুস্তান চৌধুরী, জেলা যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব শিপন আহমদ (আহমদ শিপু), ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক সিদ্দিক আবুল আলা, ছাত্রশক্তি সিলেট জেলার তাওফিক ওমর তানভীর, মহানগর ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক লাহিন তালুকদার, যুবশক্তি মহানগরের কর্মী ইমাম আহমদ চৌধুরী, সানজিদ আহমদসহ যুবশক্তি সিলেট জেলার সংগঠকবৃন্দ এবং অন্যান্যদের মধ্যে রেড জুলাই সিলেট জেলার মহরমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে দেশের অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট