1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

‘টাইলস্ গার্ডেন’-এর ইফতার মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৬৬ বার পড়া হয়েছে
মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সার্থকতা: ডা. আখতারুজ্জামান
এখন সিলেট ডেক্স  :: মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আখতারুজ্জামান বলেছেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সার্থকতা। ‘টাইলস্ গার্ডেন’ সিলেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় আমেজ বজায় রেখে এই আয়োজনের মাধ্যমে যে ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর আখালিয়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেটের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টাইলস্ গার্ডেন’-এর উদ্যোগে ব্যবসায়ী ও সর্বস্তরের ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টাইলস্ গার্ডেনের স্বত্বাধিকারী মো. সামিউল ইসলাম-এর সভাপতিত্বে ও মো. মমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোখলেছুর রহমান, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান, সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন, লন্ডন প্রবাসী মো. বোরহান উদ্দিন, আব্দুল মুহিত, হরমুজ আলী, আজিজুর রহমান, টাইলস্ গার্ডেনের পরিচালক মো. খালেকুজ্জামান।
ইফতারের পূর্বে মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট