1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট: দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার সিলেটে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার-এর বই বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার) সিলেট-এর পক্ষ থেকে প্রয়াত মোঃ ওয়েছুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অমর একুশে জাতীয় বইমেলা-২০২৬ উপলক্ষে চলতি সপ্তাহে সিলেট জেলাব্যাপী বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রান্তিক পাঠকের হাতে জাতীয় বইমেলায় প্রকাশিত নতুন বই পৌছে দেয়ার লক্ষে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা- নকশী বাংলা ফাউন্ডেশন- সিলেট সদর, গ্রন্থকুঠির উন্মুক্ত পাঠাগার- বিশ্বনাথ, আলোর হাট পাঠাগার- জকিগঞ্জ, হারুন ব্যক্তিগত পাঠাগার- গোয়াইনঘাট সহ বিভিন্ন উপজেলায় পাঠাগার ও প্রতিষ্ঠানের মাঝে এসব বই উপহার প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) নকশী বাংলা ফাউন্ডেশনের অফিসে বই তুলে দেন, গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন। সংস্থার পক্ষে বই গ্রহণ করেন নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান।
জেলার অন্যান্য পাঠাগারের পক্ষে বই গ্রহন করেন- লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বিশ্বানাথের শিক্ষক মোহাম্মাদ আলী রানা, জকিগঞ্জ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমেদ চৌধুরী, হারুন আহমেদ প্রমুখ।
বই বিতরণ প্রসঙ্গে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার সিলেট জেলাব্যাপী বইয়ের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গঠিত সিলেটকেন্দ্রিক একটি পাঠাগার ব্যবস্থা। প্রয়াত ওয়েছুর রহমান ছিলেন একজন সত্যিকারের বইপ্রেমী মানুষ। বই ও জ্ঞানচর্চার প্রতি তাঁর সেই গভীর অনুরাগ থেকে তরুণ প্রজন্মকে বইমুখী হওয়ার উৎসাহ দিতে তিনি আজীবন বইয়ের আলো বিতরণ করে গেছেন। তাঁর স্মরণে ও জীবনভর চলা কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতি বছর ফ্রেব্রুয়ারীতে অমর একুশে জাতীয় বইমেলা উপলক্ষে এবং ১৫ই আগস্ট ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলাব্যাপী বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে নতুন বইপত্র ম্যাগাজিন প্রদানের মাধ্যমে প্রান্তিক পাঠকের হাতে জ্ঞানের বাহন মহামুল্যবান বই পৌছে দেয়া হয়। এছাড়াও বছরজুড়ে বিভিন্ন দিবস ও কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট