1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন প্রতিবন্ধী ও এতিমদের সাথে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘মধুবন সিনেপ্লেক্স’–এ আবারও দেখা যাবে সিনেমা ইসরায়েলে আঘাত হানছে ইরানের গুচ্ছ বোমা জ্বালানি সাশ্রয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ কুলাউড়ায় বিএনপি’র আরও ২ নেতা বহিষ্কার মহানগর পুলিশের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রী অপরাধ দমনে সিলেট নগরী আইপি ক্যামেরার আওতায় আনা হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সিনিয়র সাংবাদিক বাছির জামাল গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের ইফতার মাহফিল

প্রতিবন্ধী ও এতিমদের সাথে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও এতিম শিশুদের সাথে নিয়ে পবিত্র মাহে রামাদান শীর্ষক  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জস্হ থানাবাজার উপজেলা পরিষদ গেইটের সম্মুখভাগে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সংগঠনের সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক আসাদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দফতর সম্পাদক ঈশা তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক উসমান খান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম ঈমন, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সারোয়ার, আলমগীর হোসেন, কামরান উদ্দিন, নাজিম উদ্দিন, রুবেল আহমদ ও ইব্রাহিম হোসেন প্রমুখ।
মাহফিলে সাবেক ছাত্রনেতা, লন্ডন প্রবাসী এসএম জুয়েলকে ফাউন্ডেশনের আন্তর্জাতিক শাখায় স্বাগত এবং দেশে আগমনে ফুলেল শুভেচছা জানানো হয়।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ফাউন্ডেশনকে মানবিক কল্যাণে মহান আল্লাহ যেন কবুল করে নেন, তার জন্য দোয়া করা হয় এবং সংগঠনের অসুস্থ সদস্যদের সুস্হতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট