
গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে —লিটন আহমদ
এখন সিলেট ডেক্স :: জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফসল আজকের গণতান্ত্রিক সরকার। জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করতে ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন। দেশ ও জাতির স্বার্থ সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণে জুলাই যোদ্ধাদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ন্যায্য দাবী দাওয়া আদায়ে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি রোববার (৮ মার্চ) গোলাপগঞ্জ উপজেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে জুলাই শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পালন করা হয়।
জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব নোমান আহমদ ও জুলাই সৈনিক জাবেদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুলাই যোদ্ধা মোঃ সাহেল আহমদ, মুর্শেদ আহমদ, হালিম আহমদ, শিপলু আহমদ, দুলভ আহমদ, জামিল আহমদ, জিয়া উদ্দিন, বসির আহমদ, নজরুল হোসেন, লায়েক আহমদ, জহির উদ্দিন, তাজেল আহমদ, সাহেদ আহমদ ও শফিক আহমদ প্রমূখ।