1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ঈদুল আজহা উপলক্ষে মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী

সিলেটে ইফতার মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে সরকার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

এখন সিলেট প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যা যৌথভাবে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়মিত তদারকি করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে যে চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, তা সবার সহযোগিতায় মোকাবিলা করা সম্ভব হবে।
শনিবার সিলেট নগরীতে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং দৈনিক জৈন্তাবার্তা আয়োজিত পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কোনো প্রবাসী নিহত হলে তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং কেউ আহত হলে সেখানে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে যারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তাদের খুঁজে বের করে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের দূতাবাসগুলো।

এ সময় তিনি উদ্বিগ্ন না হয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ, গ্যাস ও তেলের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হলে উদ্ভূত পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারব।

নিজ নির্বাচনী এলাকার শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এলাকার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। জৈন্তাপুরের একমাত্র সরকারি স্কুলেও শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও কম। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূর করা জরুরি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পৃথক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক,মো. তাজ উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদরসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট