1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শীঘ্রই আসছে ছাত্রদলের কমিটি, আলোচনার তুঙ্গে মুনিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অমিত খান, সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্বের প্রত্যাশায় থাকা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য সভাপতি পদে কে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

এরই মধ্যে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটি গঠনকে সামনে রেখে ছাত্রনেতা মুনিমের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নিয়েও আলোচনা চলছে।

ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে কমিটির আকার, পদ-পদবি কিংবা কারা কোন দায়িত্বে আসবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্তের ওপর।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মুনিম লস্কর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তাদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন নেতৃত্ব তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট