
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের দুঃশাসন ও ধ্বংস প্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ও সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পানসী হোটেল হলরুমে জাতীয়তাবাদী কৃষকদল ১৬ নং ওয়ার্ড, সিলেট মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেছেন।
তফজ্জুল আলীর সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর্জা বেলায়েত হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান।
অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল কাদির, ১৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ আনু, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ১৭নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সভাপতি কয়সর আহমদ, বেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ।
সম্মেলনে তফজ্জুল আলীকে সভাপতি, আব্দুল কাদির লিমন সাধারণ সম্পাদক ও সাদির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৬নং ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়।