1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

১,৫২০ ঘনফুট আস্ত ও ৩,৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ, অকেজো ৩টি মিল; হেফাজতে ২ ট্রাক্টর

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করা হয়। পরে এসব মিল থেকে ১ হাজার ২০০ ঘনফুট আস্ত সাদাপাথর এবং ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। একই সঙ্গে সাদাপাথর ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল অকেজো করে দেওয়া হয়।

প্রশাসনের অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে আরও ৩২০ ঘনফুট পাথর জব্দ

পরে উপজেলার লিলাই বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টরসহ ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। ট্রাক্টরের চালকরাও ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

দুই দফা অভিযানে মোট ১ হাজার ৫২০ ঘনফুট আস্ত সাদাপাথর এবং ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়েছে।

অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে নিয়মিত অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও বার্তা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট