1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন! 1win ilə sistemli oyun üçün düzgün addımlar Canlı masa oyunları Bethub giriş গোয়াইনঘাটের ফতেহপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার আলোচনা ও পরিচিতি সভা রোববার বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের বড় ভাই ও স্ত্রী’র সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সাদা পাথরে গোসল করতে নেমে প্রাণ গেল ২০ বছর বয়সী এক যুবকের, এক ঘণ্টা পর মিলল মরদেহ Mobil casino menüsü güncellendi Youwin güncel giriş বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার আলোচনা ও পরিচিতি সভা রোববার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা’র এক আলোচনা ও পরিচিতি সভা। আগামীকাল ১৬ই আগস্ট (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লিসবনের নান্দনিক রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীদের ঐক্য রক্ষা ও অধিকার আদায়, সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম দ্রুত চালু করে প্রবাসীদের ভোগান্তি কমানো এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার, কুয়েত, সৌদি আরবসহ বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চালুর ব্যবস্থা করার দাবি তোলা হবে। একই সাথে বিমানবন্দরে প্রবাসীদের সকল ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়া সিলেটের দীর্ঘদিনের দাবি সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ, সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ ত্বরান্বিত করা এবং ২০২৭ সালের মধ্যে ওসমানী বিমান বন্দর টার্মিনালের কাজ শেষ করার দাবি জানান তাঁরা। পাশাপাশি বিমানবন্দরে আধুনিক দোতলা মসজিদ নির্মাণেরও প্রস্তাব রাখা হয়, যাতে পবিত্র হজ যাত্রীরা সেখান থেকেই এহরাম পরিধান করে যাত্রা করতে পারেন।

এদিকে পর্তুগাল শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাফল্য ও সার্থকতা কামনা করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সিলেটবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনই দাবি আদায়ের মূল শক্তি। প্রবাসীরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করলেও সিলেট কেন অবহেলিত থাকবে?

আয়োজকরা উক্ত আলোচনা ও পরিচিতি সভায় পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী সিলেটবাসীকে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও মতামত প্রদানের মাধ্যমে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট