1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন! 1win ilə sistemli oyun üçün düzgün addımlar Canlı masa oyunları Bethub giriş গোয়াইনঘাটের ফতেহপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার আলোচনা ও পরিচিতি সভা রোববার বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের বড় ভাই ও স্ত্রী’র সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সাদা পাথরে গোসল করতে নেমে প্রাণ গেল ২০ বছর বয়সী এক যুবকের, এক ঘণ্টা পর মিলল মরদেহ Mobil casino menüsü güncellendi Youwin güncel giriş বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও তাদের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে দু’টি পরিবারের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নগরীর আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির উদ্যোগে ও এবং মুসলিম চ্যারিটি আইডিইএ এর সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।

সমাজসেবী এম এ জব্বার শাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন মো. মনসুর আলম, মো. কবির উদ্দিন, জসিম উদ্দিন, মো. আব্দুশ শুকুর, নাছিমা বেগম, রোকেয়া আক্তার, হাসিনা বেগম, লিপি খান, রওশন আরা মুকুল, তানিয়া আক্তার ইতি, শাবানা বেগম, নাছিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবন্ধী পরিবারগুলোর টেকসই অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা স্বাবলম্বী হওয়ার জন্য একজন মহিলাকে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন ও একটি দরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি-সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বোঝা নন, বরং সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাও দেশের সম্পদ হতে পারেন। সরকার তাদের অধিকার ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও তাদের পাশে এসে দাঁড়াতে হবে। আজ এখানে যে ইলেকট্রিক সেলাই মেশিন এবং ঘর মেরামতের চেক দেওয়া হলো, তা এই অনগ্রসর পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে অনন্য ভূমিকা রাখবে। তিনি বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটির এই ধরণের মানবিক উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এই সংগঠনের মত অন্যান্য সংগঠনকে মানব সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট