1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার এক সাজাপ্রাপ্ত ও জিআর মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই সমীরন চন্দ্র দাস, এসআই আজিম উদ্দিন, এসআই আবুল কামাল ও এসআই মো. তোহাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— অর্থজারি নং-৭৩/২৫ (তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫) মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কাওছার আহমেদ, পিতা মো. নাজিম উদ্দিন, গ্রাম: মাঝপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট।

এছাড়া কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-১৮ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬), জিআর নং-৪৩ মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪৩১/৪১১/১৮৬ ধারাসহ খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ৫ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি সুজন মিয়া (২৫), পিতা খলিলুর রহমান ওরফে কুলু, গ্রাম পাড়ুয়া (মাঝপাড়া) এবং হুসেন মিয়া (২৭), পিতা আব্দুল মিয়া, গ্রাম জালিয়ারপাড়, কোম্পানীগঞ্জ, সিলেট।

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট