1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জালালাবাদ থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেট মহানগরীকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং জালালাবাদ থানা পুলিশের আয়োজনে শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব বলেন, সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি। জনতা-পুলিশ ভাই ভাই, মাদক অপরাধীর ঠাঁই নাই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জালালাবাদ থানা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের কোনো স্থান হবে না।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হচ্ছে।

এ সময় জালালাবাদ থানা পুলিশের সহকারী কমিশনার ফরিদ উদ্দিন (এসি) ও সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, নতুন বাজার ব্যবসায়ী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট