1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি কোম্পানীগঞ্জের উৎমা ছড়ায় মোবাইল কোর্টে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ২ ” দৈনিক সোনালী সিলেট ‘র নামে দেদারসে চলছে তদবীর বাণিজ্য ! মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এখনও স্বপদে বহাল, তিনির খুটির জোর কোথায়? সিলেটে নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ‘র যোগদান

রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এ ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে গৃহবধূ রংফুল বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যায় প্ররোচনা দাবি করে আদালতে মামলা করেছেন স্বামী আব্দুল গফুর; অন্যদিকে প্রবাসে থাকা বড় ছেলে আব্দুল হান্নান একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বাবার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পিতা ও পুত্রের এমন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বামী ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল গফুর স্ত্রীর মৃত্যুর ঘটনায় বড় ছেলের স্ত্রী (পুত্রবধূ) মারজানা আক্তার, এলাকার বাসিন্দা খলিল মিয়া, তার স্ত্রী সুজিয়া বেগম এবং জাবেদ মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (১৩ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল গফুর তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, স্ত্রীর মৃত্যু শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। অথচ তার প্রবাসী ছেলে আব্দুল হান্নান সম্প্রতি ছাতকে একটি পৃথক সংবাদ সম্মেলন করে উল্টো বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন।

তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে আব্দুল গফুর কোনো প্রকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার জন্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার প্রতি জোর আহ্বান জানান।

একই পরিবারের দুই পক্ষ থেকে আসা এমন পরস্পরবিরোধী বক্তব্য ও মামলার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হওয়া সম্ভব।

উল্লেখ্য, নিহত রংফুল বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় (বালিউড়া) গ্রামের আব্দুল গফুরের স্ত্রী. জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গত প্রায় তিন বছর ধরে তারা ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, যেখানে তাদের বড় ছেলে আব্দুল হান্নানের স্ত্রী মারজানা আক্তার রুজিও সাথে থাকতেন. গত ২০ মার্চ উক্ত ভাড়া বাসা থেকেই রংফুল বেগমের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট