1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যা মামলায় গ্রেপ্তার ডন, যা বললেন সালমান শাহ’র মা। সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সমাজসেবা উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের পিতার পরলোকগমন প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

তিন ড্রেজার ধ্বংস, বালুর স্তুপ জব্দ, জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট): সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস, বিপুল পরিমাণ বালুর স্তুপ জব্দ এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন ও ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের বরমছড়া এবং দুবড়ির খাল এলাকায় একটি প্রভাবশালী বালুখেকো সিন্ডিকেট পরিবেশবিধি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ ধ্বংসকারী নিষিদ্ধ লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি রাস্তা ও জনসাধারণের ব্যবহৃত অবকাঠামো হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত ২০ জুন (শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভূমি অফিসের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযান চলাকালে দুবড়ির খালে অবৈধভাবে পরিচালিত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া ঘটনাস্থলে মজুত রাখা ৭ থেকে ৮টি বালুর স্তুপ জব্দ করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, জব্দকৃত বালুর পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার খাল, নদী ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে সরকারি সড়ক ও বিভিন্ন স্থাপনারও ক্ষয়ক্ষতি হচ্ছিল। তারা অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধে প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান।

পরিবেশ সচেতন মহলের মতে, অবৈধ বালু উত্তোলন শুধু প্রাকৃতিক পরিবেশের ক্ষতিই করে না, বরং নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে ভাঙন, জলাবদ্ধতা এবং জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা সময়ের দাবি বলে তারা মনে করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট