1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা

সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিলেট নগরীর দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর গোশত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে পায়রা এলাকার মুহিবুর রহমান একাডেমীর মাঠে এই গোশত বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের চেয়াম্যান আলী মোস্তফা মিসকাতুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদ, পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো: আবুল হাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক এবং কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদুর রহমান চৌধুরী, জালালিয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি আখতার হোসেন বেলাল, পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, উপদেষ্টা মোহাম্মদ জাফর সাদেক, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, জৈন্তাপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য মোসাদ্দিকুন নবী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুকিত, পায়রা সমাজ কল্যাণ সংঘের সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, রাজারগলি সমাজ কল্যাণ সংঘের সহ-সাধারণ সম্পাদক ইসহাক আহমদ জহির, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, শেখ আব্দুর রহমান জনি, নুরুল ইসরাক মাহির, মোহাম্মদ নাবদি, মাসিহ আল মামদি, হুমায়ুন আহমদ, ইদন মিয়া প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিস্তাতুল মুস্তাকিম।

প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কোরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। সেই লক্ষ্যে মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের গোশত বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা মছদ্দর আলীর আদর্শ লালন করে মানবসেবামূলক কর্মকাণ্ডকে ধরে রাখতে তাঁর নামিয় ফাউন্ডেশনের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে যা স্মরনীয় হয়ে থাকবে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ইবাদতপূর্ণ কাজ উল্লেখ করেন বলেন, এই ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য কমে আসবে এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বক্তারা মরহুম মাওলানা মছদ্দর আলীর ফাউন্ডেশ অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে তা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন, একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট