1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ সমগ্র দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আতাউর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। একই সাথে তিনি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মো. আতাউর রহমান বলেন, ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের জীবনের সকল অহংকার, হিংসা ও স্বার্থপরতা কোরবানি দেওয়ার প্রেরণা জোগায়। কোরবানির প্রকৃত উদ্দেশ্য কেবল পশু জবেহ করা নয়, বরং মনের পশুতত্ত্বকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঈদের এই পবিত্র দিন সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আতাউর রহমান আরও বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। বিশেষ করে বালাগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আতাউর রহমান সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন। ঈদের আনন্দ যেন শুধু উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য আমাদের কোরবানির মাংস ও আনন্দ তাদের সাথে ভাগ করে নিতে হবে।

বার্তায় তিনি প্রবাসে অবস্থানরত সিলেট অঞ্চলের রেমিট্যান্স যোদ্ধা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও শান্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট