1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক, পেশাজীবি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সফল যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, উৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে কোরবানি করার মাধ্যমেই এই ঈদের মূল চেতনা নিহিত। তিনি বলেন, শুধু পশু কোরবানি নয়, বরং আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করাই ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য। এই পবিত্র দিন আমাদেও সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।

পেশাজীবী ও রাজনৈতিক এই নেতা সমাজের বিত্তবানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে ঘরে যেন ঈদের আলো পৌঁছায়, সেজন্য আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

পেশাজীবি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ আজম সিলেটের মাটি ও মানুষের সাথে নিজের নাড়ির টানের কথা উল্লেখ করে গোলাম মাহমুদ আজম বলেন, প্রবাসে থাকলেও মনটা সবসময় সিলেটের মানুষের জন্যই কাঁদে। তিনি সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করেন।

ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম শুভেচছা বার্তায় এই পবিত্র উৎসবের উসিলায় দেশ ও জাতির ওপর শান্তি বর্ষিত হোক এবং সব ধরনের অন্যায় ও অবিচার দূর হয়ে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে ওঠুক- এই প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট