
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগর ও ১২ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ এবং প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি।
এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই উৎসবের মূল মহিমা প্রকাশ পায়। পশুর কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা অহংকার, হিংসা, বিদ্বেষ ও অন্যায়কে বিসর্জন দিতে হবে। ঈদের এই পবিত্র ক্ষণ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি তৃণমূলের সাধারণ মানুষ ও দরিদ্র মানুষের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো শ্রেণী বা বিত্তশালীদের মাঝে সীমাবদ্ধ না থাকে। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত তাদের চারপাশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কোরবানির গোশত ও ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমেই ইসলামের প্রকৃত সাম্য ও সহমর্মিতার আদর্শ ফুটে ওঠে।
একই সাথে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানগরে দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক ভিত্তি মজবুত রাখতে ১২ নম্বর ওয়ার্ডসহ সমগ্র সিলেটের নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করেন। সিলেট মহানগর, বিশেষ করে ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করে তিনি বলেন, ১২ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, কোরবানির আনন্দ ও মাংস সবার মাঝে সমানভাবে বিলিয়ে দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।
পাশাপাশি পবিত্র এই উৎসবকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়ে দেওয়ান আরাফাত চৌধুরী জাকি বলেন, কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই নিজ দায়িত্বে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।