1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নজরুল ইসলাম মুনিম বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাপ্তান হোসেন সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী আকিক দেশ ও প্রবাসের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম নুরুল হক ঈদের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশীদ বাবুল সিলেটের ৩৪ নং ওয়ার্ডবাসীসহ মুসলিম উম্মাহকে মাওলানা রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সাবুল মিয়া ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাজিদুর রহমান তাজুল

সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী আকিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট তথা দেশ ও প্রবাসের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ আলী আকিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, কোরবানি আমাদের শুধু উৎসর্গ করতেই শেখায় না, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে- বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও সামাজিক লেনদেনে সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীলতার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ ও লোভ-লালসাকে বিসর্জন দেওয়াই প্রকৃত মানবতা।

তিনি ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসাবের বাইরে এসে আমাদের চারপাশের অসচ্ছল, খেটে খাওয়া ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সময়ের বড় দাবি। ঈদ তখনই আনন্দময় হবে, যখন আমরা একে অপরের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে পারব। আসুন, এবারের ঈদে আমরা আমাদের মন থেকে হিংসা, অহংকার ও সংকীর্ণতা দূর করে একটি মানবিক, সুশৃঙ্খল ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে একযোগে কাজ করি।

পরিশেষে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক সিলেটসহ দেশের সকল ব্যবসায়ী এবং মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ক্রেতাসাধারণসহ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। একই সাথে কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করে পুণ্যভূমি সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সর্বস্তরের নাগরিককে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট