1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট নগরবাসীসহ দেশ ও বিদেশের সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মোৎসর্গ ও পরম সহিষ্ণুতার এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের সকল অহংকার, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতাকে কোরবানি দিয়ে সমাজ ও রাষ্ট্রে সাম্য, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করাই এই ঈদের মূল শিক্ষা।

সিলেটের শীর্ষ এ বিএনপি নেতা উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশবাসীর রায়ে বিএনপি দেশের দায়িত্বভার নেয়ার পর শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত স্বৈরাচারী সরকারের ভুল নীতি ও সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া চামড়া শিল্পসহ জাতীয় অর্থনীতিকে পুনর্গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর।

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। কোরবানির মহান ত্যাগের আদর্শকে বুকে ধারণ করে দেশ গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে দেশ ও প্রবাসে অবস্থানরত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক শান্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ত্যাগের মহিমায় সবার জীবন সুন্দর, নিরাপদ ও কল্যাণময় হয়ে উঠুক- এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট