1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি: সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত অস্ত্রোপচারে অতিথি সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈম।

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রবণপ্রতিবন্ধী রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কক্লিয়ার ইমপ্লান্ট একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে বহু রোগী নতুনভাবে শব্দ শোনার সুযোগ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হচ্ছেন।

চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এ ধরনের বিশেষজ্ঞ সহযোগিতা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচারে অভিজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণ রোগীদের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করছে।

উল্লেখ্য, ডা. নূরুল হুদা নাঈম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্বব্রত আছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ১৪৫ জন জন্মবধির শিশুর সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন হয়েছে। যাদের অধিকাংশই বর্তমানে স্বাভাবিকভাবে শব্দ শুনতে ও কথা বলতে সক্ষম হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সিলেটসহ দেশের ইএনটি সার্জারি অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হিসেবে সুপরিচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট