1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Bahis dünyasının lider markası artık Mariobet güncel bağlantısında ✨ Mariobet Giriş 2025 için En Hızlı Yöntem জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ‘জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক সভা সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ২১ আগস্ট শুক্রবার pinco ilə bağçılıqda səhv seçimlərdən qaçın জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডঃ জামিল আহমদ রাজুকে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিনন্দন যুবলীগ নেতা নুরুল আমিন খুকু ও ছাত্রলীগ নেতা চুপ্পুকে জেলহাজতে প্রেরণ Mostbet yeni giris ucun rahatdir সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন!

কোম্পানীগঞ্জে মক্তব শিক্ষক কে কেন্দ্র করে নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগ, বিচার না পেয়ে মারধরের শিকার পরিবার

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মক্তবে আরবি পড়তে যাওয়া এক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। উল্টো অভিযোগ করার জেরে পুনরায় মারধরের শিকার হওয়ার দাবিও তাদের।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর গ্রামের বাসিন্দা মোছাঃ খুরশেদা বেগম (৫৫) গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে হাজেরা বেগম (১২) স্থানীয় চটকনার বাজারস্থ মহল্লা মসজিদের মক্তবে নিয়মিত আরবি পড়তে যেতেন। ওই মসজিদের ইমাম জাকির মিয়া (২৮) একদিন তাকে পুকুর থেকে পানি এনে নিজের কক্ষে দিতে বলেন।

অভিযোগ অনুযায়ী, কক্ষে প্রবেশ করার পর ইমাম জাকির মিয়া নাবালিকার শরীরে অশোভন আচরণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে আরও অশালীন কাজ করতে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় ভিকটিম চিৎকার করে বের হয়ে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ওজি উদ্দীন (৬৬) অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ইসমাইল (৩০) ও মাসরুক মিয়া (২৭) তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগ দায়েরের দুই মাস পার হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাওয়া যায়নি। বরং থানায় অভিযোগ করার ‘অপরাধে’ সম্প্রতি ইসমাইল ও তার সহযোগীরা তাদের উপর আবারও হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। ওই ঘটনাতেও তারা কোনো বিচার পাননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “অভিযোগের বিষয়টি পুনরায় তদন্ত করা হবে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট