1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন আমরা জুলাই যোদ্ধা সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীকে ১ কোটি টাকার অনুদান সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান সিলেট দরগাহ মহল্লায় এম ডব্লিউ ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নতুন রিক্সা বিতরণ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: উবায়দুল্লাহ ফারুক

যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী সাব্বির আহমদের পিতা সিলেটের ঐহিত্যবাহী খোজারখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ, শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম,বিশিষ্ট মুরব্বির যথাক্রমে মোঃ তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী, সমাজকর্মী আব্দুর রহমান, কামরুল ইসলাম মেম্বার, আব্দুল আহাদ, সেবুল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বি প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কাশেম।

এদিকে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা রাঈসা খাতুনের রুহের মাগফেরাত কামনায় সিলেটের খোজার খলা মার্কাজ জামে মসজিদ এবং বিশ্বনাথ বেতসান্দী জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল এবং লন্ডনের কভেন্টি জালালাবাদ জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ তাঁর পিতা মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মাগফেরাত কামনায় দেশ এবং প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট