1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে আটক-৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার একটি দল রোববার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কলাবাড়ি গ্রামের ধলাই ব্রিজের পূর্বপাড়ের কলাবাড়ি পয়েন্ট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্যসহ মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয় পাড়ুয়া (মাঝেরগাঁও) এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

অপর এক অভিযানে ২০১৭ সালের একটি মামলার জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহ আজিজ (৩৬)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম মহিষখেড় (পূর্বপাড়া) এলাকার সামছুল হকের ছেলে।

এ ছাড়া ২০২৫ সালের ১২ সেপ্টেম্বরের একটি মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি দিলোয়ার হোসেন (২৩)কেও গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ বুড়দেও এলাকার শাহজাহানের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট