1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীর (কলাবাগান এলাকা) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২১টি বাংলা ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ৯ জনকে আটক করে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর নতুন বাজার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। পরে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা ২১টি বাংলা ড্রেজার ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ঘাটে নিয়ে যায়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— সাদেক মিয়া (২২), হোসেন মিয়া (৩৩), জাহাঙ্গীর আলম (২৭), সুমন মিয়া (৩১), তোফাজ্জল হোসেন (২৬), ফরিদ উদ্দিন (৩১), রাজ্জাক মিয়া (৩১), তারেকুল ইসলাম তারেক (২৭) ও সেলিম মিয়া (৩০)। তাঁদের মধ্যে কয়েকজন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কয়েকজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ছাতক নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানিয়েছে, জব্দকৃত ড্রেজারগুলো হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট