1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে ভারতীয় জিরার আঁড়ালে চোরাচালান ও মাদকের অভিযোগ, কার্যকর অভিযানের দাবি !

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সুনির্মল সেন: সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে ভারতীয় জিরার চালানের আঁড়ালে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের একাংশের দাবি, প্রতিদিন শত শত ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যানবাহনের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে।

অভিযোগ রয়েছে, অনেক ট্রাকে ওপরে বালু বা পাথর দিয়ে আঁড়াল করে নিচে ভারতীয় জিরাসহ অন্যান্য অবৈধ পণ্য বহন করা হচ্ছে। একইভাবে বড় বড় কাভার্ড ভ্যানেও নিয়মিত চোরাচালান চলছে বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, মাঝে মধ্যে দুই-একটি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটলেও অধিকাংশ চালান নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মাদক নিয়ন্ত্রণে আইন আরও কঠোর করা হলেও তামাবিল মহাসড়কে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে দৃশ্যমান ও ধারাবাহিক কার্যক্রমের ঘাটতি রয়েছে। তাদের ভাষ্য, সীমান্ত থেকে সিলেট নগর পর্যন্ত পুরো রুটে গোয়েন্দা নজরদারি, নিয়মিত তল্লাশি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।

সচেতন মহলের দাবি, সীমান্ত ও মহাসড়ক জুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান এবং দায়ীদের আইনের আওতায় আনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট