1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট ” ডাক বিভাগের নতুন চমক: মাত্র ১০ টাকায় পৌঁছে যাবে আপনার পণ্য “ আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাদিক চারা রোপন কাজের শুভ সূচনা

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এড.নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছনরাজার উত্তরসূরী সালাদিন রাজা চৌধুরী, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজ,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ্বচক্রবতী,জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার,সদস্য সচিব এড. দিংপঙ্কর বণিক সুজিত,নারীনেত্রী আরতি তালুকদার কলি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বিমল বণিক,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল বলেছেন,সারা বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয় তাহলে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতিকে ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহজান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট