1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: উবায়দুল্লাহ ফারুক সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : কাইয়ুম চৌধুরী এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২

বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলট জেলা বারের সিনিয়র আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট যুব সংগঠক ইসমত ইবনে ইসহাক সানজিদ।

তিনি বুধবার (৩ জুন) এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খানের ৬২তম জন্মদিনে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁর জীবনের বিভিন্ন গৌরবোজ্জ্বল অধ্যায়, আইনি অঙ্গনে অবদান এবং বিয়ানীবাজারবাসীর কল্যাণে নিরলস কর্মতৎপরতার কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে তুলে ধরেন।

শুভেচ্ছা বার্তায় সানজিদ বলেন, অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান সিলেট জেলা বারের একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং সিনিয়র আইনজীবী। আইন পেশায় তাঁর সততা, দক্ষতা ও পেশাদারিত্ব জুনিয়রদের জন্য সবসময়ই অনুকরণীয় দৃষ্টান্ত। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে সাহসিকতা এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন, তা সিলেটের বিচারিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্যাতিত, বঞ্চিত ও অসহায় মানুষের আইনি অধিকার সুনিশ্চিত করতে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খানের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদ বলেন, বিয়ানীবাজারবাসীর ঐক্য, প্রগতি এবং কল্যাণের অন্যতম বাতিঘর হিসেবে কাজ করছে এই সমিতি। জুবায়ের আহম্মেদ খানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে সমিতি আজ একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় তাঁর নেওয়া প্রতিটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

শুভেচ্ছা বার্তায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট যুব সংগঠক ইসমত ইবনে ইসহাক সানজিদ মহান আল্লাহর দরবারে অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতেও জুবায়ের আহম্মেদ খান তাঁর মেধা, কর্ম, সততা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সমাজ, রাষ্ট্র তথা বিয়ানীবাজার অঞ্চলের মানুষের কল্যাণে আরও বড় পরিসরে ভূমিকা রেখে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট