1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সাব্বির আহমদ সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা সিলেটসহ দেশবাসীকে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপনের ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পর্তুগাল প্রবাসী লিপন আহমদ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সাব্বির আহমদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় ভাস্বর এই আনন্দের দিনে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় প্রবাসী সাব্বির আহমদ ঈদুল আযহার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি এক মহান ও ঐতিহাসিক ত্যাগের স্মৃতিবিজড়িত দিন। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-কে কোরবানি করার যে কালজয়ী ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ প্রতি বছর কোরবানি করে আসছে। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং তাঁর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ও অহংকার বিসর্জন দেওয়াই হলো কোরবানির মূল শিক্ষা।

তিনি আরও বলেন, কোরবানির এই মহিমা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভেতরের পশুত্ব, হিংসা-বিদ্বেষ ও সংকীর্ণতাকে কোরবানি দিতে হবে। প্রবাসে থাকলেও আমাদের মন সবসময় প্রিয় জন্মভূমি ও এলাকার মানুষের জন্য কাঁদে। সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। আসুন, কোরবানির পশুর গোশত বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যের এক অনন্য সমাজ গড়ে তুলি।

পরিশেষে সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ সমাজের সর্বস্তরের সচেতন নাগরিককে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পুণ্যভূমি সিলেট ও দক্ষিণ সুরমাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট