1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাজিদুর রহমান তাজুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ সুরমার ৫ নং সিলাম ইউনিয়নবাসী, সিলেট জেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫ নং সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, পিতা-মাতা ট্রাস্টের চেয়ারম্যান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, জিন্দাবাজারের মিলিনিয়াম মার্কেটস্থ সাবেক জুলেখা ফ্যাশন এবং চাঁদনীঘাটের তাজুল মেশিনারি টুলস্ এর সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. তাজিদুর রহমান তাজুল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে কোরবানি করার মাধ্যমে মানুষের মনের অহংকার, হিংসা ও পশুবৃত্তির অবসান ঘটে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।

সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও পিতা-মাতা ট্রাস্টের চেয়ারম্যান মো. তাজিদুর রহমান তাজুল আরও বলেন, সিলাম ইউনিয়ন আমার প্রাণের ভূমি। সিলামবাসীসহ দেশের মেহনতি শ্রমিক শ্রেণী এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আমি সর্বদা কাজ করে যাচ্ছি। ঈদের এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।

ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. তাজিদুর রহমান তাজুল পরিচ্ছন্ন পরিবেশে কোরবানি সম্পন্ন করার এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট