
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সালমান আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তরুণ এই সমাজসেবক বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন।
তিনি আরও বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনে থাকলেও দেশের মাটি, মানুষ ও আমাদের সংস্কৃতির প্রতি টান সবসময় হৃদয়ে অটুট থাকে। দেশের যেকোনো সংকটে এবং এলাকার মানুষের প্রয়োজনে আমরা প্রবাসীরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশ ও বিদেশে অবস্থানরত প্রতিটি পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।
যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সালমান আহমদ শুভেচ্ছা বার্তায় ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানান। একই সাথে কোরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।