1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিসিকের ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আশরাফ খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন।

সমাজসেবী আশরাফ খান আরও বলেন, ব্যবসায়িক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি সবসময় ১৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। এই ওয়ার্ডের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত নাগরিক সুবিধাসম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে আমি আগামী দিনেও আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।

শুভেচ্ছা বার্তায় সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বলেন, কোরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। তিনি ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারেন, সেই আহ্বান জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট