1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়ায় এবার লিচুর বাম্পার ফলন, বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় খুশি বাগান মালিকরা অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা লন্ডন প্রবাসী রফিকুল হক এর বাড়ী ভাংচুরের হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীসহ সারাদেশের ব্যবসায়ী সমাজ, সর্বস্তরের জনসাধারণ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের সভাপতি, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাদী পাভেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন। আমি এই আনন্দঘন মুহূর্তে আমি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

ব্যবসায়ী সমাজকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাভেল আরও বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সিলেটসহ সারাদেশের ব্যবসায়ী ভাইদের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সাথে ক্রেতা-সাধারণ এবং সাধারণ মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাদী পাভেল শুভেচ্ছা বার্তায় কোরবানির পর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, আমাদের সেই চেষ্টা করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট