1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Uttoradhikar.org: উত্তরাধিকার সম্পদের হিসাব ও বণ্টনকে সহজ করতে ডিজিটাল উদ্যোগ জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন : চেয়ারম্যান তমাল আহমদ মজুমদার, সেক্রেটারি সালমা বেগম Alev Casino com: Buyuk Kazanclar Seni Bekliyor! Bahis dünyasının lider markası artık Mariobet güncel bağlantısında ✨ Mariobet Giriş 2025 için En Hızlı Yöntem জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ‘জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক সভা সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ২১ আগস্ট শুক্রবার pinco ilə bağçılıqda səhv seçimlərdən qaçın জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডঃ জামিল আহমদ রাজুকে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিনন্দন

সাদা পাথর পর্যটন স্পটের কালাইরাগ এলাকায় চাঁদাবাজির অভিযোগ, গাড়ি পার্কিংয়ে অতিরিক্ত টাকা আদায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরের কালাইরাগ এলাকায় গাড়ি পার্কিংয়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা এ পর্যটন স্পটে প্রতিটি যানবাহন থেকে ৫০ টাকা, ১০০ টাকা এমনকি ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পর্যটক ও স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, নির্দিষ্ট কোনো সরকারি নির্দেশনা বা রশিদ ছাড়াই এই অর্থ আদায় করা হচ্ছে। পর্যটকদের চাপ প্রয়োগ করে বাধ্যতামূলকভাবে টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালাইরাগ গ্রামের স্থানীয় আইয়োব খান নামের এক ব্যক্তি প্রকাশ্যে গাড়ি পার্কিং এর নামে টাকা উঠাচ্ছেন। জানাযায় কিছু ব্যক্তি নিজেদের নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থা পরিচালনার দাবি করে আগত গাড়িগুলো থেকে ইচ্ছামতো টাকা আদায় করছে। এতে পর্যটকদের ভোগান্তি বাড়ছে এবং এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগী কয়েকজন পর্যটক জানান, “কোনো রশিদ দেয় না, আবার টাকা না দিলে গাড়ি পার্ক করতে দেয় না। বাধ্য হয়ে টাকা দিতে হয়।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের নজরদারি না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলেন, সাদা পাথর একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। অন্যথায় পর্যটকদের আগ্রহ কমে যেতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে, কালাইরাগ বর্ডার গার্ড বি.জি.বি ক্যাম্পের হাবিলদার শাহনেওয়াজ জানান, সিমান্তে চাঁদাবাজির বিষয় আমরা কিছুই জানিনা যদি এরকম হয়ে থাকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । তবে এলাকাবাসী অবৈধ চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট