1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গবেষণায় উঠে এলো ঘরে ফল-সবজি সংরক্ষণের ত্রুটিতে নষ্ট হচ্ছে পুষ্টিগুণ কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি প্রথম বারের মতো স্ন্যাপ ড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ আগামীকাল গণতত্যা দিবসে ১মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না বীরগঞ্জে বাড়ি অবরুদ্ধ করে দখলের চেষ্টা, হামলা আতঙ্কে ভুক্তভোগী পরিবার শিববাড়ী রক্ষাকালীবাড়ী মন্দিরে বাৎসরিক কালিপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু আজ বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী ২৩শে মার্চ স্বাধীনতা সংগ্রামি বীর ভগৎ সিংয়ের আত্ম বলি দান দিবস

শিববাড়ী রক্ষাকালীবাড়ী মন্দিরে বাৎসরিক কালিপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সকল ধর্মকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। দেশ আমাদের সবার, এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমরা যে ধর্মের হই না কেন, সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেশের বাইরে থেকেও অনেকেই সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে এ নগরকে সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে একত্রে বসবাস করেন, যা আমাদের গর্বের বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। সে অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালনে সবাই সহযোগিতা করে আসছেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডেও শিববাড়ী পৈত্যপাড়াস্থ শ্রীশ্রী রক্ষাকালীবাড়ি মন্দিরের বাৎসরিক কালীপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শ্রীশ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকারের সভাপতিত্বে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন শ্রীশ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, মোগলাবাজার থানা ঐক্য পরিষদের সভাপতি রাজকুমার পাল রাজু, কালীঘাট মন্দিরের সাংগঠনিক সম্পাদক স্বপন কর্মকার। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার গণসংযোগ বিষয়ক সম্পাদক ও শ্রীশ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সদস্য উজ্জ¦ল রঞ্জন চন্দ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রীশ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সুভাষ পৈত্য, অজিত দত্ত, তুষার কান্তি দে, ঝন্টু কুমার দে, সন্তোষ দেবনাথ, গনেশ কর্মকার, রঞ্জু দেব, নেপাল কর্মকার, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অসিত দত্ত, সহ-সভাপতি লিটন কান্তি পাল, কোষাধ্যক্ষ মিঠুন পৈত্য, আইন বিষয়ক সম্পাদক অমিত দত্ত অনুপ, সাংগঠনিক সম্পাদক অশেষ কর, সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাকর পাল বাপ্পা, দপ্তর সম্পাদক সুব্রত দে সুমিত, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিটন ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট