
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত মুসলিশ উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৯নং দাউদপুর ইউনিয়ন বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। ঈদ মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। তাই এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।
রাজনীতিবিদ, রোটারিয়ান ও সমাজসেবী আরিফ আহমদ চৌধুরী বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করা উচিত। এতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য বাস্তবায়িত হয়। আমি আশা করি, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং দেশজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করবে।
বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরী বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
সবশেষে তিনি সকল মুসলিম উম্মাহসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।