পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপন
প্রকাশিত:
বুধবার, ১৮ মার্চ, ২০২৬
১৭
বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশে^র সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরম মমতা ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক এটাই আমার প্রত্যাশা।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান রিপন আরও বলেন, ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি। এই আনন্দঘন মুহূর্তে আমি সিলেটসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।