1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল ফরেন এডুকেশন কনসালট্যান্টস এসোসিয়েশন অব সিলেটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘টাইলস্ গার্ডেন’-এর ইফতার মাহফিল সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার ইফতার মাহফিল ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার-এর বই বিতরণ সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেটস্থ মৌলভীবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমানের অব্যাহতি

ফরেন এডুকেশন কনসালট্যান্টস এসোসিয়েশন অব সিলেটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: সিলেটের ফরেন এডুকেশন বিষয়ক পরামর্শকদের সংগঠন ফরেন এডুকেশন কনসালট্যান্টস এসোসিয়েশন অব সিলেট (ফেকাস)-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফেকাস-এর সভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাকির আলী-এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, আইবিডব্লিউএফ এর সিলেট জোন এর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, সেলটার সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক মঈন আহমদ, সাবেক সভাপতি এডভোকেট খালেদ আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের ম্যানেজার কবিরুল ইসলাম, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর নুর আহমদ এবং ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট এসোসিয়েশন (সেলটা) এর বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীল এবং সাধারণ সদস্য ছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের অফিসিয়ালস, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তা এবং ফেকাস-এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যবসায়িক অঙ্গনে ইনসাফ ও বরকত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে ও ডিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট